ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লি নার পর চায়না ওপেন থেকে বিদায় নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা এবং ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসারও।
অর্থাৎ চায়না ওপেনের মেয়েদের এককে এ বছরের গ্র্যান্ড স্লাম বিজয়ী আর কেউই রইলেন না।
ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি না বিদায় নেন প্রথম রাউন্ড থেকেই । মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে সুইডেনের সোফিয়া আর্ভিডসনের কাছে ৭-৬, ৪-৬, ৬-৩ গেমে কেভিতোভা ও রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোর কাছে ৭-৫, ১-৬, ৭-৫ গেমে হেরে যান স্টোসার।
চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না।
এদিকে ছেলেদের এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিকও। র্যাংকিংয়ের সাবেক সেরা খেলোয়াড় রডিক ৬-৪, ৭-৫ গেমে হেরে গেছেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১৩ঘ.
bdnews24