ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩৭তম জাতীয় দাবার বাছাই পর্বের পঞ্চম রাউন্ড শেষে পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ।
সোমবার পঞ্চম রাউন্ডে জাভেদ ফজলে নূরকে এবং সাইফুল নাজরানা খান ইভাকে পরাজিত করেন।
সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৬ জন দাবাড়–। তারা হলেন ফিদে মাষ্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফজলে নূর বাপ্পী এবং গোলাম মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৫৬ঘ.
bdnews24