ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শনিবার লিভারপুল ২-০ গোলে হারিয়েছে দশজনের এভারটনকে।
লিভারপুলের গুডিসন পার্ক মাঠে অনুষ্ঠিত খেলায় গোল দুটি হয় দ্বিতীয়ার্ধে। ৭১ মিনিটে প্রথম গোলটি করেন লিভারপুলের সবচেয়ে দামী খেলোয়াড় অ্যান্ডি ক্যারোল। পরের গোলটি আসে ১১ মিনিট পর। গোলদাতা লুই সুয়ারেজ।
রেফারির বিতর্কিত সিদ্ধান্তে খেলার ২৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটনের জ্যাক রডওয়েল। ১০ জনের এভারটন এরপর দাঁড়াতে পারেনি অলরেডদের সামনে।
স্টোক সিটি ও টটেনহাম হটস্পারের কাছে পরপর দুটো খেলা হারার পর উলভারহ্যাম্পটন ও এভারটনকে হারালো লিভারপুল। টানা দুই জয় শিরোপা দৌড়ে ভালোই আত্মবিশ্বাস যোগাবে কেনি ডগলিশের দলকে।
৭ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে লিভারপুল। ৭ পয়েন্ট নিয়ে এভারটন একাদশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১১৭ ঘ.
bdnews24