২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হ্যান্ডবলের শিরোপা বিজেএমসির

জাতীয় মহিলা হ্যান্ডবল শিরোপা জিতেছে বিজেএমসি। চূড়ান্ত খেলায় তারা ২২-১৯ গোলে হারায় গত তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা হ্যান্ডবল শিরোপা জিতেছে বিজেএমসি। চূড়ান্ত খেলায় তারা ২২-১৯ গোলে হারায় গত তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারকে। যদিও বিজয়ী দল প্রথমার্ধে ৮-৯ গোলে পিছিয়ে ছিলো। বিজেএমসির পক্ষে তৃপ্তি ৭টি ও রুপা ৫টি গোল করেন। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন বিজেএমসির ডালিয়া। এছাড়া গতকাল স্থান নির্ধারণী খেলায় ঢাকা ২২-৩ গোলে নওগাঁকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়ে ছিলো। ঢাকা জেলার পক্ষে স্বর্ণা ৮টি ও হোসনে আরা ৬টি গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯২৪ ঘ.