ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৮ সালের বিশ্বকাপে খেলতে পারছে না মিয়ানমার। দর্শক-হাঙ্গামার কারণে ইয়াঙ্গুনে ওমানের বিপক্ষে ২০১৪ সালের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা পণ্ড হয়ে যাওয়ায় ফিফা নিষিদ্ধ করে দেশটির ফুটবল ফেডারেশনকে।
গত ২৮ জুলাই বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি খেলার প্রথমার্ধে রেফারি রায়উজি সাতো ওমানকে পেনাল্টি দিলে স্বাগতিক দর্শকরা হাঙ্গামায় লিপ্ত হয়। মাঠে ছুড়ে মারতে থাকে ইট-পাটকেল, পাথর ও পানির বোতল। এর ফলে পরিত্যক্ত ঘোষণা করতে হয় খেলাটি। সে সময় ২-০ গোলে পিছিয়ে ছিল মিয়ানমার।
পরে ফিফা ওমানকে বিজয়ী ঘোষণা করে।
প্রথম খেলায় দেশের মাটিতে ওমান জেতে ২-০ গোলে।
২০১৮ সালের বিশ্বকাপের বাছাই পর্বে নিষিদ্ধ করার পাশাপাশি মিয়ানমার ফুটবল ফেডারেশনের জরিমানা করা হয়েছে ২০ হাজর ৫ শ' ইউরো।
২০১৮ সালের বিশ্বকাপ হবে রাশিয়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২১ ঘ.
bdnews24