২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট ভাগাভাগির দিন

গ্রামীণফোন বাংলাদেশ লিগে রোববার দু'টি খেলাই অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কক্সবাজারে চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডানের খেলা ১-১ গোলে ড্র হয়। ফেনীতে আরামবাগ ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাবের খেলায় কোনো দলই গোল করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে রোববার দু'টি খেলাই অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কক্সবাজারে চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডানের খেলা ১-১ গোলে ড্র হয়। ফেনীতে আরামবাগ ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাবের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। কক্সবাজার স্টেডিয়ামে খেলায় ২ মিনিটেই গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। গোলটি দেন দলের আফ্রিকার খেলোয়াড় পিটার। কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আবাহনী। খেলার ৯ মিনিটেই জেরির গোলে সমতায় ফেরে চট্টগ্রাম মোহামেডান। এরপর চলে কেবল আক্রমণ ও পাল্টা আক্রমণ। কিন্তু দেখা মেলেনি গোলের। এ ড্রয়ের ফলে পাঁচ খেলায় চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট দাঁড়ালো ৪। দলটি এক খেলায় জিতেছে, একটিতে ড্র ও হেরেছে ৩টিতে। আর চট্টগ্রাম আবহনী জেতেনি কোনো খেলায়। দু'টিতে ড্র করায় পয়েন্ট পেয়েছে ২। আর হেরেছে তিনটিতে। সকার ক্লাব নিজেদের মাঠে আরামবাগের কাছ থেকে কেড়ে নিয়েছে ১ পয়েন্ট। পাঁচ খেলায় আরামবাগের পয়েন্ট ৫। দলটি একটিতে জিতেছে, ড্র করেছে দু'টিতে ও হেরেছে দু'টি খেলায়। সমান খেলায় সকার ক্লাবের সংগ্রহ তিন পয়েন্ট। দলটি কোনো খেলায় জেতেনি, তিনটিতে ড্র করেছে ও হেরেছে দু'টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমএইচ/এসএনএল/২০০২ ঘ.