২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির হার, বার্সেলোনার জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার ইউনাইটেড, আর্সেনাল ও লিভারপুলের বড় জয়ের দিন শনিবার হারের মুখ দেখেছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার কাছে ০-১ গোলে হেরেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার ইউনাইটেড, আর্সেনাল ও লিভারপুলের বড় জয়ের দিন শনিবার হারের মুখ দেখেছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার কাছে ০-১ গোলে হেরেছে দলটি। বারবাতেভের হ্যাট্রিকে ম্যান ইউ ৫-০ গোলে বার্মিংহাম সিটিকে, আর্সেনাল ৩-০ গোলে উইগ্যান অ্যাথলেটিককে, লিভারপুল ৩-০ গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে। এদিকে স্পেনের লা লিগায় বার্সেলোনা ৩-০ গোলের জিতেছে রেসিং সান্তান্দারের বিপক্ষে। ভিলার সবচেয়ে দামী খেলোয়াড় ড্যারেন বেন্টের গোলেই হেরেছে ম্যানচেস্টার সিটি। খেলার ১৮ মিনিট গোল করেন তিনি। এই হারের ফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেলো ম্যান সিটি। ২৪ খেলায় দলটির পয়েন্ট ৪৫। ২২ খেলায় ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় টানা ১৪ খেলায় জয় পেয়েছে পেপ গার্দিওলার দল বার্সেলোনা। রেসিং সান্তাদারের বিপক্ষে দলটির পক্ষে গোল তিনটি করেন পেদ্রো, লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। এই গোলের সুবাদে চলতি মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারো পেছনে ফেললেন মেসি। তার মোট গোল ৩৩, রোনালদোর ৩২। বার্সা ২০ খেলার ৫৫ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার শীর্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/এসএনএল/১৪২০ ঘ.