২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাইস্টার্স ও ভেনাসের জয়, রডিকের বিদায়

ইউএস ওপেনের তৃতীয় পর্বে উঠেছেন কিম ক্লাইস্টার্স ও ভেনাস উইলিয়ামস। তবে অঘটনের শিকার হয়েছেন অ্যান্ডি রডিক ও সানিয়া মির্জা, বিদায়ও নিয়েছেন দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের তৃতীয় পর্বে উঠেছেন কিম ক্লাইস্টার্স ও ভেনাস উইলিয়ামস। তবে অঘটনের শিকার হয়েছেন অ্যান্ডি রডিক ও সানিয়া মির্জা, বিদায়ও নিয়েছেন দু'জন। বিশ্বের নয় নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের রডিক ৩-৬, ৭-৫, ৬-৩ ও ৭-৬ (৭-৪) ব্যবধানে পরাজিত হন সার্বিয়ার জাঙ্কো তিপসারেভিচের কাছে। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় বেলজিয়ামের ক্লাইস্টার্স সরাসরি ৬-২ ও ৬-১ গেমে জেতেন অস্ট্রেলিয়ার স্যালি পিয়ার্সের বিপক্ষে। বিশ্বের চতুর্থ সেরা যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ৭-৬ (৭-৩) ও ৬-৩ ব্যবধানে হারান কানাডার রেবেক্কা মারিনোকে। এছাড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে জয় পেয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টসার, ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনে, রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভা ও ইসরাইলের শাহার পিয়ার। আর বিদায় নিয়েছেন ফ্রান্সের ম্যারিয়ন বার্তোলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯২৩ ঘ.