২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের পাশে ক্লার্ক

খেলোয়াড়ি জীবনের বাজে সময় কাটাচ্ছেন রিকি পন্টিং। ব্যাটে বড় সংগ্রহের দেখা নেই। এমন সময়ে পন্টিংয়ের সমর্থনে এগিয়ে এসেছেন সহঅধিনায়ক মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলোয়াড়ি জীবনের বাজে সময় কাটাচ্ছেন রিকি পন্টিং। ব্যাটে বড় সংগ্রহের দেখা নেই। এমন সময়ে পন্টিংয়ের সমর্থনে এগিয়ে এসেছেন সহঅধিনায়ক মাইকেল ক্লার্ক। কুইন্সল্যান্ডে ভারত সফরের আগে অজি দল ক্যাম্প করছে। সেখানেই পন্টিংয়ের কঠোর অনুশীলন দেখে মুগ্ধ ক্লার্ক। বললেন, পন্টিং শুধু অস্ট্রেলিয়ার নন, ক্রিকেট বিশে^রই অন্যতম সেরা ব্যাটসম্যান। সামনে ভারতের বিপক্ষে সিরিজেই সেরা ফর্মে ফিরবেন তিনি। ক্লার্ক এখানেই থামলেন না। সঙ্গে আরো যোগ করলেন ''ও নেতা হিসেবে যেমন সামনে থেকে নেতৃত্ব দেয়, তেমনি ব্যাটসম্যান হিসেবেও দলকে পথ দেখাতে চায়। পন্টিং আসলে বড় ম্যাচের খেলোয়াড়। সামনে যে আটটি মাস আছে তাতেই পন্টিংয়ের পুরোনো চেহারাটা ফের দেখা যাবে বলে মনে করছি।'' গত চার সিরিজের ১৮ ইনিংসে রান নেই অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। একটিমাত্র শতরানসহ ৪০.০৫ গড়ে রান করেছেন মাত্র ৬৮১। তারমধ্যে পাকিস্তানের বিপক্ষে দ্বি-শতক বাদ দিলে বাকি ইনিংসে রান খরা ভয়াবহ। যেটি মোটেই পন্টিংসুলভ নয়। তার ওপর গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়ার নির্বাচকের দায়িত্ব পাওয়ায়, অনেকেই আশঙ্কা করছেন ৩৫ বছর বয়সী অধিনায়ককে সুযোগ পেলেই ধাক্কা মারবেন গ্রেগ। দিনকয়েক আগে পন্টিং নিজেও বলেছিলেন সামনের আটটি মাস তার ক্রিকেট জীবনে নতুন চ্যালেঞ্জ। তাতে তিনি জয়ী হতে চান। তিনটি অভিযান রয়েছে তার। ভারত সফর, দেশের মাটিতে অ্যাশেজ এবং উপমহাদেশে ২০১১ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/ ১৮২৬ ঘ.