২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রিয়াল শীর্ষে, লিভারপুলের ড্র

স্পেনের লা লিগায় বার্সেলোনাকে হঠিয়ে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের সুবাদে রেসিং সান্তান্দারকে ০-২ গোলে হারায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

মাদ্রিদ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় বার্সেলোনাকে হঠিয়ে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের সুবাদে রেসিং সান্তান্দারকে ০-২ গোলে হারায় তারা। দিনের অন্যান্য খেলায় অ্যাথলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দেপোর্টিভো লা করুনাকে। একই ব্যবধানে ভালেন্সিয়া জিতেছে অসাসুনার বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ১-১ গোলে ড্র করেছে বার্মিংহামের সঙ্গে। ফুলহাম ২-১ এ জিতেছে উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে। এভারটন ২-২ গোলে ড্র করেছে ওয়েস্টহামের সঙ্গে। শুরু থেকেই রিয়াল মাদ্রিদ গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। ২৩ মিনিটে রেসিং সান্তান্দারের মরাটন রোনালদোর বিপক্ষে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি শটও নেন রোনালদো নিজেই। বলটি ঠিকানা খুঁজে পায় কাক্সিক্ষত লক্ষ্যে। ফাউল করায় মরাটনকে অবশ্য হলুদ কার্ড দেখতে হয়। খেলার ৭৬ মিনিটে গঞ্জালো হিগুইনের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। গুতির বানিয়ে দেওয়া বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন তিনি, অতি সহজে। ইংলিশ লিগে বার্মিংহাম ও লিভারপুলের খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ৪৭ মিনিটে গ্লেন জনসনের কাছ থেকে বল পেয়ে লিভারপুলকে এগিয়ে নেন স্টিভেন জেরার্ড। গোল শোধে মরিয়া বার্মিংহামের লিয়াম রিজওয়েল ৫৬ মিনিটে খেলায় সমতা ফেরান। লা লিগায় ৩০ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। সমান ম্যাচে সমান পয়েন্ট বার্সেলোনারও। তবে গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে দলটি। এদিকে লিভারপুল ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে চেলসি প্রথম, ম্যান ইউ (৭২ পয়েন্ট) দ্বিতীয় এবং আর্সেনাল (৭১ পয়েন্ট) রয়েছে তিন নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০১০ ঘ.