২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ হকির সেমিফাইনাল বৃহস্পতিবার

বিশ্বকাপ হকির সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি ও ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 02:03 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

নয়া দিল্লী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ হকির সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি ও ইংল্যান্ড। ধ্যান চান্দ স্টেডিয়ামে বৃহস্পতিবার নেদারল্যান্ডস মোকাবিলা করবে অস্ট্রেলিয়াকে। আর জার্মানি খেলবে ইংল্যান্ডের সঙ্গে। প্রথম সেমিফাইনাল হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। দ্বিতীয়টি হবে ৯টা ০৫ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০০০ ঘ.