লন্ডন, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার থাকা লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে। অন্যান্য খেলায় এভারটনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে টটেনহ্যাম হটস্পার। আর সান্দারল্যান্ড গোল শূন্য ড্র করেছে ফুলহ্যামের সঙ্গে।
এদিকে সেরি 'আ' তে জুভেন্টাস ০-২ গোলে হেরেছে পালের্মোর কাছে। দিনের অন্য খেলায় ইন্টার মিলান ৩-২ গোলে উদিনেসকে, এসি মিলান ৩-১ গোলে আটলান্টাকে ও নেপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এএস রোমা।
ঘরের মাঠে ব্ল্যাকবার্ন রোভার্সকে দাঁড়াতেই দেয়নি লিভারপুল। স্টিভেন জেরার্ডের দেয়া গোলে লিভারপুল এগিয়ে যায় ১৯ মিনিটে। ৪০ মিনিটে পেনাল্টি থেকে কেইথ অ্যান্ড্রিউসের দেয়া গোলে খেলায় সমতা ফেরায় ব্ল্যাকবার্ন।
তবে চার মিনিট পর রড্রিগেজ ম্যাক্সির পাস থেকে ফার্নান্দো তোরেজের গোলে ২-১ এ এগিয়ে যায় অলরেডরা। গোল শোধে মরিয়া ব্ল্যাকবার্ন দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি। ফলে অ্যানফিল্ডে হার মেনেই মাঠ ছাড়ে তারা।
অন্য খেলায় টোটেনহাম হটস্পার এভারটনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। ঘরের মাঠে টটেনহ্যামকে ১১ মিনিটে এগিয়ে দেন রোমান পাভলিচেঙ্কো। খেলার ২৯ মিনিটে নিকো ক্রাঞ্জকার পাস থেকে দেয়া গোলে ব্যবধান দ্বিগুন করেন লুকা মোডরিক। দ্বিতীয়ার্ধে এভারটনের পক্ষে একটি গোল শোধ করেন অ্যায়েগবেনি ইয়াকুবু ৫৩ মিনিটে।
এদিকে সেরি 'আ' তে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইন্টার মিলান ৩-২ গোলে হারিয়েছে উদিনেসকে।
ঘরের মাঠে সিমোনে পেপের গোলে ২ মিনিটে এগিয়ে যায় উদিনেস। তবে তিন মিনিট পরে মারিও বারুয়া বালোতেলির গোলে খেলায় সমতা ফেরায় ইন্টার। এরপর ২১ মিনিটে মাঝ মাঠের খেলোয়াড় মাইকনের দেয়া গোলে ২-১ ব্যবধান বাড়ায় ইন্টার।
বিরতির শেষ মুহূর্তে দিয়াগো অ্যালবার্তো মিলিতোর গোলে ৩-১ এ এগিয়ে যায় ইন্টার। পরে গোল শোধে মরিয়া ইউডিনেসের পক্ষে আরেকটি গোল করেন অ্যান্টনিও ডি নাতালে ৫১ মিনিটে। কিন্তু আর কোনো গোল না হওয়ায় ঘরের মাঠে হার মেনেই মাঠ ছাড়ে উদিনেস।
অন্যান্য খেলায় এসি মিলান অ্যালেক্সাদ্রে পাতোর জোড়া গোলে ৩-১ হারিয়েছে আটলান্টাকে।
প্রথমার্ধের ৩০ ও ৪১ মিনিটে পাতোর জোড়া গোলে মিলান ২-১ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আটলান্টার ভালদেজ একটি গোল করেন ৫৬ মিনিটে। তবে মার্কো বোরিলোর গোলে আবার ৩-১ এগিয়ে যায় মিলান। ফলে কোন ঠাসা হয়ে পড়া আটলান্টা হার মেনেই মাঠ ছাড়ে।
এছাড়া এএস রোমা ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে নেপোলির সঙ্গে। ২৬ ম্যাচে রোমার সংগ্রহ ৫১ পয়েন্ট আর নেপোলির ৪১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/১৮২০ ঘ.
bdnews24