ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুস্তির প্রথম দিন শনিবার বাংলাদেশ তিনটি ব্রোঞ্জ জিতেছে। তবে সব সোনা পেয়েছে ভারত।
কাবাডি স্টেডিয়ামে ৬৬ কেজি ওজন শ্রেণীতে ভারতের প্রদীপ কুমার সোনা জেতেন। রুপা পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ সালমান। ব্রোঞ্জ জিতেছেন স্বাগতিক বাংলাদেশের শরৎ চন্দ্র রায় ও শ্রীলঙ্কার ইন্ডিকা লিয়ানাগে।
৮৪ কেজি ওজন শ্রেণীতে ভারতের রাজিব শর্মা সোনা ও আফগানিস্তানের তৈরালি সাদেক রুপা জিতেছেন। বাংলাদেশের মিজানুর রহমান ও পাকিস্তানের ওসমান শহীদ পেয়েছেন ব্রোঞ্জ।
১২০ কেজি ওজন শ্রেণীতে ভারতের হিতেশ সোনা, নেপালের সত্যেন্দ্র প্রসাদ রুপা এবং বাংলাদেশের নাঈমুল হক ও পাকিস্তানের মোহাম্মদ তাসিম ব্রোঞ্জ জেতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩২ ঘ.
bdnews24