ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যান্ডবলের ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান। আর বাংলাদেশকে নেপালের বিপক্ষে শুক্রবার খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের কাছে ৪১-২৯ গোলে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। খেলার প্রথম দিকে দারুণ লড়াই করেছেন বাংলাদেশের ছেলেরা। যদিও বিরতির আগের ৩০ মিনিটের খেলায় ১৫-২০ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ভারতের কৌশলের সামনে আর পেরে ওঠেনি।
এদিকে অন্য সেমিফাইনালে পাকিস্তান ৪৫-১৫ গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে ২৩-০৪ গোলে এগিয়ে ছিল পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০২৬ ঘ.
bdnews24