ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হচ্ছে বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। তবে মাঠে খেলা গড়াবে বৃহস্পতিবার।
প্রথম দিন হায়দার আলী উচ্চ বিদ্যালয় খেলবে উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুলের বিপক্ষে। আরেকটি খেলায় মডেল হাই স্কুল মোকবিলা করবে সরকারী বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজকে।
এই প্রতিযোগিতা থেকে ফুটবলার বাছাই করে তাদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। এর ব্যবস্থা করবে ঢাকা মহানগরী স্কুল ফুটবল কমিটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাকক্ষে মঙ্গলবার প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়।
সে সময় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, "প্রতিযোগিতা থেকে ফুটবলার বেছে নিয়ে তাদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে, যাতে আগামীতে তারা জাতীয় দলের হয়ে খেলতে পারে।"
লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাসানুজ্জামান খান বাবলু, স্কুল ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম, প্রতিযোগিতার টাইটেল স্পন্সর আশিয়ান সিটির উপ-মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম ভুঁইয়া ও কো-স্পন্সর প্রাণ গ্র"পের ক্যাটাগরি ম্যানেজার ফারহান রশীদ।
প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ৪০টি দল অংশ নেবে।
সেরা খেলোয়াড়কে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৮ ঘ.
bdnews24