২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ফুটবল প্রতিযোগিতায় সিরাজদিখান ফাইনালে

মুন্সীগঞ্জে ডিসি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সিরাজদিখান উপজেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জে ডিসি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সিরাজদিখান উপজেলা। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে বুধবার 'খ' গ্র"পের শেষ খেলায় টঙ্গীবাড়ি উপজেলাকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয় সিরাজদিখান উপজেলা। শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে বিজয়ীদলের নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় মাইকেল জয়সূচক গোলটি করেন। খেলায় সিরাজদিখানের পক্ষে ৩ জন এবং টঙ্গীবাড়ির পক্ষে ৭ জন বিদেশি ফুটবলার মাঠে নামেন। এদিকে বৃহস্পতিবার 'ক' গ্র"পের শেষ খেলায় সদর উপজেলা মুখোমুখি হবে শ্রীনগর উপজেলার। এই খেলায় যে দল জিতবে সেই দলই ফাইনালে উঠবে। প্রতিযোগিতায় মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার সবগুলোই অংশ নেয়। চূড়ান্ত খেলা হবে শুক্রবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/২১৩৫ ঘ.