২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় খেলাতেও হার বাংলাদেশের

চীনের গুয়াংজুতে এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় খেলায় মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনের গুয়াংজুতে এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় খেলায় মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে রোববার প্রথম খেলাতেও উজবেকিস্তানের কাছে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আরব আমিরাত তিন গোলে জয় পেলেও তার প্রতিটিই এসেছে খেলার দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধ পর্যন্ত প্রতিপক্ষের আক্রমণ দৃঢ়তার সঙ্গেই সামলেছেন বাংলাদেশ দলের রক্ষণভাগের ফুটবলাররা। খেলার ৪৬ মিনিটে বাংলাদেশ জালে প্রথম বলটি পাঠান আহমেদ খান। ৬৩ মিনিটে মোহাম্মেদ আবদুল