২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষোল স্কুল নিয়ে ফুটবল প্রতিযোগিতা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় ৯ অক্টোবর শুরু হচ্ছে প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক স্কুল চ্যাম্পিয়ন্স ট্রফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় ৯ অক্টোবর শুরু হচ্ছে প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক স্কুল চ্যাম্পিয়ন্স ট্রফি। ঢাকার ১৬টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ২৩ অক্টোবর হবে ফাইনাল। খেলা হবে ধানমন্ডি ক্লাব মাঠ ও বনানীর চেয়ারম্যানবাড়ী মাঠে। ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন প্রাণের ব্র্যান্ড ম্যানেজার ফারহান রশীদ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৩০ ঘ.