ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ জানুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য এসএ গেমসকে সামনে রেখে পর্যায়ক্রমে গেমসে অংশ নিতে বিভিন্ন ফেডারেশন তাদের চূড়ান্ত জাতীয় দল ঘোষণা করতে যাচ্ছে। তারই অংশ হিসেবে এসএ গেমস মিডিয়া কমিটির আয়োজনে মিট দ্য টিম অনুষ্ঠানের মাধ্যমে রোববার সকালে দুটি ফেডারেশন তাদের জাতীয় দল ঘোষণা করেছে। ১০ জানুয়ারি বাংলাদেশের দল ঘোষণার প্রথমদিনে শূটিং ও ভারত্তোলন দল ঘোষনা করা হয়।
শূটিং কোচ হোয়াং ইন কাওননের উপস্থিতিতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু জাতীয় দল ঘোষণা করেন।
শূটিং দল:
১০ মিটার এয়ার রাইফেল (মহিলা): শারমিন আক্তার রত
bdnews24