২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের প্রথম টেস্ট বিজয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া। পৃথক বার্তায় তারা জাতীয় ক্রিকেট দলকে এ অভিনন্দন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের প্রথম টেস্ট বিজয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া। পৃথক বার্তায় তারা জাতীয় ক্রিকেট দলকে এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা দেশের বাইরে প্রথম টেস্ট ম্যাচ বিজয়ের জন্য জাতীয় দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার, চিকিৎসকসহ কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় ক্রিকেট দল এ বিজয়ের ধারাকে অব্যাহত ও সংহত করে ভবিষ্যতে ধারাবাহিকভাবে আরও বিজয় অর্জন করবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও তার দলের পক্ষ থেকে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৫০ঘ.