২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার থ্রি পর্বে উঠেছে বাংলাদেশ রাইফেলস

এক্সিম ব্যাংক ১৯-তম জাতীয় পুরুষ হ্যান্ডবলের সুপার থ্রি-তে উঠেছে বাংলাদেশ রাইফেলস। আগেই চূড়ান্ত হয়েছিল দুটি দল--- বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম মহানগরী। এই তিন দলকে নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে সুপার থ্রি পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এক্সিম ব্যাংক ১৯-তম জাতীয় পুরুষ হ্যান্ডবলের সুপার থ্রি-তে উঠেছে বাংলাদেশ রাইফেলস। আগেই চূড়ান্ত হয়েছিল দুটি দল--- বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম মহানগরী। এই তিন দলকে নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে সুপার থ্রি পর্ব। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে বাংলাদেশ রাইফেলস ২৬-১৪ গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়ে সুপার থ্রি নিশ্চিত করেছে। এছাড়া এদিন চট্টগ্রাম মহানগরী ৪৩-১৩ গোলে রাজশাহী জেলাকে এবং বাংলাদেশ পুলিশ ৪২-১৫ গোলে ফরিদপুর জেলা দলকে হারিয়েছে। শনিবার বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম মহানগরীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জাতীয় হ্যন্ডবলের সুপার থ্রি পর্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯০২ঘ.