২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত পর্বে ফ্যান্টোস স্পোর্টস ও চট্টগ্রাম মোহামেডান ব্লুজ

বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে রংপুরের ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম মোহামেডান ব্লুজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে রংপুরের ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম মোহামেডান ব্লুজ। মঙ্গলবার রংপুরের ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন ৩-০ গোলে হারিয়েছে লালমনিরহাটের অগ্নিশিখা সংসদকে। গোল তিনটি করেছেন হাসান, ওপেল ও রাতুল। এই জয়ে রংপুর ভেন্যুর চার দলের গ্র"প থেকে ৭ পয়েন্ট নিয়ে তাদের চূড়ান্ত পর্বে উঠা নিশ্চিত হয়ে গেছে, যদিও সব ম্যাচ শেষ হয়নি ভেন্যুর। একই সংগ্রহ নিয়ে বান্দরবান ভেন্যু থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে চট্টগ্রাম মোহামেডান ব্লুজ। বান্দরবান স্টেডিয়ামে তারা ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্র"পের চার দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া হবিগঞ্জ স্টেডিয়ামে লাউয়াই স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ইয়াং টাইগার নুরপুরকে হারিয়েছে, গোল করেছেন জুয়েল ও ওয়াহিদ। বরগুনা স্টেডিয়ামে স্বাগতিক আবাহনী ক্রীড়াচক্র ৯-০ গোলে বড় বাড়ী বয়েজ ক্লাবকে হারিয়েছে। শমিমের হ্যাট্রিকের পাশাপাশি মামুন ও মোহন দুটি করে এবং সাগর ও নান্টু একটি করে গোল করেছেন। মেহেরপুর স্টেডিয়ামে চুয়াডাঙ্গার বঙ্গমনী ফুটবল একাডেমি ৩-২ গোলে কুষ্টিয়ার ক্রিসেন্ট ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। বিজয়ী দলের সজীব দুটি ও সোহেল একটি গোল করেছেন। রাজশাহী স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জের আলোর দিশারী ৫-২ গোলে নাটোরের সিংড়া উপজেলা দল হারিয়েছে। বিজয়ী দলের রয়েল দুটি, রুবেল, ফয়সাল ও তাপস একটি করে গোল করেছেন। টাঙ্গাইল স্টেডিয়ামে মুন্সীগঞ্জের সমাবেশ ক্লাব ১-০ গোলে মানিকগঞ্জের সোনালী অতীত ক্লাবকে হারিয়েছে, গোলদাতা জাহাঙ্গীর। এছাড়া শেরপুর স্টেডিয়ামে ঘাগড়া স্পোর্টিং ক্লাব-জামালপুরের মোহামেডান স্পোর্টিং ও দিনাজপুর স্টেডিয়ামে সাম্য ও সাংস্কৃতিক গোষ্ঠী-পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা ফুটবল একাডেমি এবং নড়াইল স্টেডিয়ামে উন্মোচন ক্লাব-পি. কে. ইউনিয়ন ক্লাবের ম্যাচ তিনটি গোলশূন্য ড্র হয়েছে। গোপালগঞ্জ স্টেডিয়ামে ফরিদপুরের সবুজ সেনা ক্লাব ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শেরপুরে আবাহনী ক্রীড়াচক্র ও কিশোরগঞ্জের উকিল পাড়া স্পোর্টিংয়ের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২১০ঘ.