২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সেনাবাহিনীকে নিয়ে ভাবছেই না আশগাবাদ

শ্রীলঙ্কা সেনাবাহিনীকে নিয়ে সেরকম উদ্বেগ নেই আশগাবাদ ফুটবল দলের। ভাবসাব এমন যেন হেসেখেলে লড়াই করলেও লঙ্কানরা উড়ে যাবে। গ্র"পের ফেবারিট তুর্কমেনিস্তানের এই চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লঙ্কান সেনাদল কতোটা লড়াই করতে পারে তা দেখা যাবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ----- শ্রীলঙ্কা সেনাবাহিনীকে নিয়ে সেরকম উদ্বেগ নেই আশগাবাদ ফুটবল দলের। ভাবসাব এমন যেন হেসেখেলে লড়াই করলেও লঙ্কানরা উড়ে যাবে। গ্র"পের ফেবারিট তুর্কমেনিস্তানের এই চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লঙ্কান সেনাদল কতোটা লড়াই করতে পারে তা দেখা যাবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেনাবাহিনী প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর কাছে হেরে এমনিতেই বিপাকে। এই ম্যাচ দেখে কোনো মূল্যায়নের দিকে যাননি আশগাবাদের ম্যানেজার। সাহাতভ নুরগেলডি শুধুই নিজেদের লক্ষ্যের কথা আবারো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, "আমরা গ্র"প পর্ব নিয়ে ভাবছি না। আমাদের আসল লক্ষ্য এএফসি প্রেসিডেন্ট কাপের শিরোপা।" যারা শিরোপার কথা ভাবছে তাদের সামনে সামনে আর কতোটা বড় বাধা হয়ে দাঁড়াবে সেনাবাহিনী! মঙ্গলবার আবাহনীর বিপক্ষে লঙ্কানদের দেখা গেছে একেবারে নখদন্তহীন। আক্রমণের কথা ভুলে গিয়ে পুরো ম্যাচে তারা ঠেকিয়ে গেছে। এই খেলা দিয়ে আশগাবাদের বিপক্ষে লড়াইয়ে নামার স্বপ্ন দেখা যায় না। কারণ তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়ন দলটি গতবারের চেয়েও শক্তিশালী বলে দাবি করেছেন কোচ বরিস গ্রেগরিয়ান্টস। জাতীয় দলের আট খেলোয়াড় সমৃদ্ধ দলটি প্রথমবারের মতো এএফসি প্রেসিডেন্ট কাপ জয়ের স্বপ্ন দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩৫ঘ.