২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রথম প্র্যাকটিস ম্যাচের প্রতিপক্ষ নেপাল পুলিশ দল

অবশেষে জাতীয় দলের জন্য প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা হয়েছে। নেপাল জাতীয় দলকে না পেলেও সেখানকার ক্লাব দল নেপাল পুলিশের সঙ্গে আগামী ১৮ এপ্রিল একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- অবশেষে জাতীয় দলের জন্য প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা হয়েছে। নেপাল জাতীয় দলকে না পেলেও সেখানকার ক্লাব দল নেপাল পুলিশের সঙ্গে আগামী ১৮ এপ্রিল একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ করেছিল থাইল্যান্ডে। সেখানে ব্যর্থ হয়ে চেয়েছিল নেপাল জাতীয় দলকে। অল নেপাল ফুটবল ফেডারেশন তাতে অপরাগতা প্রকাশ করায় অগত্যা নেপাল পুলিশ দলকে বেছে নিয়েছে বাফুফে। আগামী ১৮ এপ্রিল নেপালে গিয়েই প্র্যাকটিস ম্যাচটি খেলবে বাংলাদেশ দল। এ জন্য ১৬ এপ্রিল তারা নেপালের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপের ভেন্যু ঢাকা হওয়া সত্ত্বেও বিদেশে কেন প্র্যাকটিস ম্যাচ খেলতে যাওয়া? জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের জবাব, "এটার ভাল ব্যাখ্যা দিতে পারবেন কোচ। তিনি বারবার বিদেশে প্র্যাকটিস ম্যাচ আয়োজনের তাগিদ দিয়েছেন। তার চাহিদা অনুযায়ী ম্যাচ আয়োজন করেছি।" ওই ম্যাচে বাংলাদেশ দলের পাশাপাশি ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোরও একটা পরীক্ষা হয়ে যাবে। গত ২৮ মার্চ থেকে এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য জাতীয় দল প্রস্তুতি নিচ্ছে নতুন কোচ ডিডোর অধীনে। আগামী ২৬ এপ্রিল থেকে ঢাকায় অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপের 'বি' গ্র"পের বাছাইপর্বের বাংলাদেশের প্রস্তুতি কেমন হয়েছে তা বোঝা যাবে নেপাল পুলিশ দলের বিপক্ষে ম্যাচে। এটা ক্লাব দল হলেও হেলাফেলা করার সুযোগ নেই। কারণ গতবছর এএফসি প্রেসিডেন্টস কাপে নেপালের এই দলের কাছে ৪-০ গোলে হেরেছিল বি. লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। এই ম্যাচ খেলে আসার পর দেশের মাটিতে খেলতে হবে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ। বাফুফে সহ সভাপতি বাদল রায় বলেছেন, "কলকাতা থেকে একটি ক্লাব দল আনার চেষ্টা করছি। সমস্যা হয়ে গেছে নামি-দামী দলগুলোকে পাচ্ছি না।" মানে দুটো প্র্যাকটিস ম্যাচের পুঁজি নিয়েই বাংলাদেশ দল এএফসি চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জে নামবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১১৫ ঘ.