২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি ম্যাচে পর্তুগাল আর বিশ্বকাপ বাছাইতে ভেনেজুয়েলার জয়

দুদিল আগেই বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছিল ভেনেজুয়েলা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। মঙ্গলবার বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলেরই আরেকটি ম্যাচে নিজেদের মাঠে পেয়ে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফিরেছে জয়ের ধারায়। এদিকে এদিনই স্ইুজারল্যান্ডের লুসেনে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে সহজেই ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 04:00 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

লিসবন, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুদিল আগেই বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছিল ভেনেজুয়েলা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। মঙ্গলবার বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলেরই আরেকটি ম্যাচে নিজেদের মাঠে পেয়ে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফিরেছে জয়ের ধারায়। এদিকে এদিনই স্ইুজারল্যান্ডের লুসেনে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে সহজেই ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। দুদিন আগে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে হোঁচট খেয়েছিল তারাও। সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করা ওই ম্যাচের প্রথম একাদশ থেকে ছয়জন খেলোয়াড়কে বাদ দিয়ে মঙ্গলবার দল সাজিয়েছিলেন কোচ কার্লোস কুইরোজ। তাতে কাজ হয়েছে অনেকটাই, গতি এসেছে পর্তুগালের খেলায়, গোলের দেখাও পেয়েছে তারা। চতুর্থ মিনিটেই ব্র"নো অ্যাভেসের হেডে এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন লুকাস টাওয়ালা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৩৫ ঘ