২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৩ ফুটবলের চূড়ান্ত পর্ব

আটটি দল নিয়ে শনিবার থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসবের চূড়ান্ত পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম)-- আটটি দল নিয়ে শনিবার থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসবের চূড়ান্ত পর্ব। ৪০টি জেলা দল নিয়ে গত ২৩ ফেব্র"য়ারি আটটি ভেন্যুতে শুরু হয়েছিল অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসব। সেখান থেকে চূড়ান্ত পর্বে উঠেছে আটটি দল। 'এ' গ্র"পে বগুড়া, নারায়ণগঞ্জ, ঝালকাঠি ও সাতক্ষীরা এবং 'বি' গ্র"পে চুয়াডাঙ্গা, চাপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল ও চট্টগ্রাম খেলবে। শনি ও রবিবারে গ্র"পের খেলা শেষ হয়ে যাবে, সোমবার হবে ফাইনাল। এই ফুটবল উৎসব থেকে ইতিমধ্যে বাছাই করা হয়েছে ১৪৩ জনকে। আগামী ১০ ও ১১ মার্চের ট্রায়ালের পর ২২ সদস্যের চূড়ান্ত দল গঠন করা হবে মে মাসে তেহরানে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসবের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪০ঘ.