২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ যেন চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইংল্যান্ড-ইতালি দ্বৈরথ !

বহু কাঙ্খিত চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের ড্র হলো শেষ পর্যন্ত, আর সেই ড্র এনে দিলো নতুন উত্তেজনার রসদ। এসি মিলান প্রতিপক্ষ হিসেবে পেলো ম্যানচেস্টার ইউনাইটেডকে, আর ইন্টার মিলানের নক আউট পর্বের সঙ্গী হলো কালোর্স আনচেলত্তির চেলসি। এ যেন চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইংল্যান্ড-ইতালি যুদ্ধক্ষেত্র !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 05:34 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহু কাঙ্খিত চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের ড্র হলো শেষ পর্যন্ত, আর সেই ড্র এনে দিলো নতুন উত্তেজনার রসদ। এসি মিলান প্রতিপক্ষ হিসেবে পেলো ম্যানচেস্টার ইউনাইটেডকে, আর ইন্টার মিলানের নক আউট পর্বের সঙ্গী হলো কালোর্স আনচেলত্তির চেলসি। এ যেন চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইংল্যান্ড-ইতালি যুদ্ধক্ষেত্র ! সেদিক দিয়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল নিজেদের ভাগ্যবান ভাবতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সা পেয়েছে জার্মান লিগে ধুঁকতে থাকা ভিএফবি স্টুর্টগার্ডকে, আর রিয়াল খেলবে অলিম্পিক লিঁওর বিপক্ষে। আর্সেনাল মুখোমুখি হবে পোর্তোর। নক আউট পর্বের ড্র এমন ভাবে করা হয়েছে যাতে ৮টি গ্র"প চ্যাম্পিয়ন প্রতিপক্ষ হিসেবে ৮টি গ্র"পের রানার্সাপের মধ্যে কাউকে পায়, যেন একই গ্র"পের দুই দল এবং একই দেশের দুই দল মুখোমুখি না হয়। প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২০১০ সালের ১৬/১৭ এবং ২৩/২৪ ফেব্র"য়ারী। দ্বিতীয় লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯/১০ এবং ১৬/১৭ মার্চ। গ্র"প চ্যাম্পিয়নরা দ্বিতীয় লেগের ম্যাচ নিজেদের মাঠে খেলার সুবিধা পাবে। খেলার সূচি : ভিএফবি স্টুটগার্ড - বার্সেলোনা অলিম্পিয়াকোস- বোর্দো ইন্টার মিলান- চেলসি বায়ার্ন মিউনিখ-ফিওরেন্টিনা সিএসকেএ মস্কো-সেভিয়া অলিম্পিক লিঁও-রিয়াল মাদ্রিদ পোর্তো-আর্সেনাল এসি মিলান-ম্যানচেস্টার ইউনাইটেড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২১১৯ ঘ.