২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের ক্যাম্পে ফেরানোর উদ্যোগ

জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্পে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলের দাবি, খেলোয়াড়রাও কর্মকর্তাদের আহবানে সাড়া দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 08:03 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্পে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলের দাবি, খেলোয়াড়রাও কর্মকর্তাদের আহবানে সাড়া দিয়েছেন। বুধবার গভির রাতে (১২.৩০) জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"খেলোয়াড়দের আমরা বোঝাতে পেরেছি। আশা করি, তারা বৃহস্পতিবার থেকেই অনুশীলন করবে।" তবে খেলোয়াড়রা জানিয়েছেন পদত্যাগ থেকে সরে আসার সিদ্ধান্ত এখনও তারা নেননি। বৃহস্পতিবার সকালে সবাই একসঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। জাতীয় হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন,"রাত ১১টার সময় জামিল ভাই আমাদের দু'জনকে ডেকেছিলেন, ডেকে নিয়ে অনুশীলনে ফেরার অনুরোধ জানিয়েছেন। তবে আমরা তাকে নিশ্চিত করে কিছু বলিনি।" এদিকে খন্দকার জামিল জানিয়েছেন জার্মান কোচ তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০১৫৩ ঘ.