লন্ডন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্বল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ছুঁয়ে ফেলেছে, অর্থাৎ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে উড়িয়ে দেয় উলফসকে। ওয়েন রুনির পেনাল্টি গোল এবং ভিদিচের হেডে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে ছিল বিজয়ী দল। দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান বাড়ান এন্টোনিও ভ্যালেন্সিয়া।
এ জয়ের ফলে চেলসির মতো ম্যানইউ-র এখন ৩৭ পয়েন্ট। পোর্টসমাউথকে হারালে অবশ্য আবার তিন পয়েন্ট এগিয়ে যাবে চেলসি।
এদিকে গত শনিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউকে ১-০ গোলে হারানো অ্যাস্টন ভিলা ৩২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে। বুধবার তারা ২-০ গোলে হারায় সাদারল্যান্ডকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১৪৫ ঘ.
bdnews24