২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ফুটবলার রোনালদো

"তিনি কি পাখি, নাকি বিমান? দু'টার কোনোটাই নন, আসলে তিনি ক্রিস্টিয়ানো রোনালদো," জার্মান পত্রিকা দের পিজেলের মন্তব্য এটি। এক জরিপ শেষে পত্রিকাটি বলছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ফুটবলার পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

বার্লিন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "তিনি কি পাখি, নাকি বিমান? দু'টার কোনোটাই নন, আসলে তিনি ক্রিস্টিয়ানো রোনালদো," জার্মান পত্রিকা দের পিজেলের মন্তব্য এটি। এক জরিপ শেষে পত্রিকাটি বলছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ফুটবলার পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। কি নেই তার অর্জনে ? বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তিনি। ২০০৮ সালে তার হাতেই উঠেছে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার। ২০০৭ সালেও ছিলেন বর্ষসেরা তিনজনের একজন। ১০ ডিসেম্বর প্রকাশিত দশক-সেরা ফুটবলারের তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে। তার পেছনে আছেন কাকা, ক্যানাভারো, জিনেদিনে জিদানের মতো নামি-দামি তারকারা। এত কিছু পাওয়ার মধ্যে নতুন এই অর্জন নিঃসন্দেহে রোনালদোকে আনন্দে উদ্বেলিত করবে। জার্মান পত্রিকাটির মতে ক্রিস্টিয়ানো রোনালদো বল নিয়ে ঘন্টায় ৩৩.৬ কিলোমিটার গতিতে দৌড়ান, মাইলের হিসাবে যা ২০.৮৮। তালিকায় রোনালদোর পরেই রয়েছেন যথাক্রমে বায়ার্ন মিউনিখের অ্যারিয়ান রোবেন (৩২.৯ কি.মি./ঘ.), আর্সেনালের থিও ওয়ালকট (৩২.৭ কি.মি./ঘ.), ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি (৩২.৬ কি.মি./ঘ.) এবং আর্সেনালের রবিন ভ্যান পার্সি (৩২.১ কি.মি./ঘ)। কিন্তু শীর্ষ পাঁচের মধ্যে নেই বার্সেলোনার লিওনেল মেসি। রোনালদোর আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছেন তার প্রাক্তন গুরু ও ম্যান ইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। দীর্ঘদিনের শিষ্য সম্পর্কে তিনি বলেছেন, "রোনালদো বল ছাড়া যতটা জোরে দৌড়ায়, বল নিয়েও সেই একই গতিতে দৌড়াতে পারে। কোন কোন সময় তার গতি আবার বেড়ে যায়। ' স