২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচ জিতেও নেপালের বিদায়

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচেই পরাজয় সঙ্গী হলো আফগানিস্তানের। 'এ' গ্র"পে নিজেদের শেষ ম্যাচে বুধববার নেপালের কাছে হেরেছে ৩-০ গোলে। তবে এ ম্যাচ জিতেও গ্র"প পর্ব থেকেই বিদায় নিতে হলো নেপালকে। আফগানিস্তান শূন্য হাতে ফিরলেও অবশ্য নেপাল সঙ্গে নিতে পেরেছে চার পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচেই পরাজয় সঙ্গী হলো আফগানিস্তানের। 'এ' গ্র"পে নিজেদের শেষ ম্যাচে বুধববার নেপালের কাছে হেরেছে ৩-০ গোলে। তবে এ ম্যাচ জিতেও গ্র"প পর্ব থেকেই বিদায় নিতে হলো নেপালকে। আফগানিস্তান শূন্য হাতে ফিরলেও অবশ্য নেপাল সঙ্গে নিতে পেরেছে চার পয়েন্ট। ভারতের কাছে ১-০ গোলে হার, মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র আর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় মিলিয়ে নেপালের পারফর্ম্যান্স যথেষ্ট ভালো। বুধবারের ম্যাচে জয় তো অবশ্যই, গোল ব্যবধানও বাড়িয়ে নেয়ারই ইচ্ছে ছিলো তাদের। প্রথমার্ধে গোল না পাওয়ায় কাজটি কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ভাগ্য সহায় হয় তাদের। ৫৬ মিনিটে অনিল গুরুংয়ের গোলে স্বস্তি ফিরে পায় তারা। জু মানুর কাছ থেকে বল পেয়ে বক্সের ওপর থেকে গড়ানো শটে লক্ষ্য ভেদ করেন অনিল। আফগানদের কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে পরের মিনিটেই আবার ব্যবধান বাড়িয়ে নেয় নেপাল। জটলা থেকে বল কেড়ে নিয়ে প্লেসিং শটে সুযোগ কাজে লাগান বিজয় গুরুং। ৭৩ মিনিটে ০-৩-এ পিছিয়ে পড়ে আফগানিস্তান। এবারও স্কোরার সেই অনিল। বক্সের ভেতর থেকে গড়ানো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল পেয়ে যান তিনি। সব হারিয়ে এখন অভিজ্ঞতাকেই আকড়ে ধরতে চাইছেন আফগানিস্তান কোচ ইউসুফ কারগার। বললেন,"এই টুর্নামেন্টে আমাদের অনেক অর্জন আছে। নবীন একটি দলের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। সামান্য কয়েকদিনের প্রস্তুতিতে যথেষ্ট ভালো খেলেছে ছেলেরা। " অন্যদিকে নেপালের কোচ কৃষ্ণ থাপাও দলের পারফর্ম্যান্সে খুশি। বিশেষ করে এ ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের পারফর্ম্যান্স দাগ কেটেছে তার মনে,"দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলেছে আমার দল। গোলের সুযোগ নষ্ট করেনি। আমি খুশি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১০৭ ঘ.