২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ জন কোচকে প্রশিক্ষণ দেবে হকি ফেডারেশন

হকি কোচদের জন্য আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্দ এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হকি কোচদের জন্য আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্দ এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে হবে এফআইএইচ হকি কোচেস কোর্স। এ লক্ষ্যে কোচ এবং সাবেক খেলোয়াড়দের মধ্য থেকে ২৫ জনকে বাছাই করেছে ফেডারেশন। তাদের শুক্রবার বিকেল চারটায় হকি ফেডারেশনে যোগাযোগ করতে বলা হয়েছে। বাছাই করা কোচরা হলেন- মাহবুব হারুন, বরকত উল্লাহ চপল, আজিজ উল্লাহ হায়দার জামাল, আব্দুল্লাহ পিরু, হাজী ফজলুল ইসলাম, মোহাম্মদ আকিল, মোহাম্মদ জাহিদ হোসেন রাজু, জহিরুল ইসলাম মিতুল, নাজিরুল ইসলাম নাজু, তাবিব এ নূর, আহমেদুল হক মন্টু, খাজা ওয়াসিম, কামরুল আহসান, আশরাফুল ইসলাম শিশু, মুসা মিয়া, মামুন উর রসিদ, জুবেল লুসাই, শহীদুল্লাহ টিটু, আরিফুল হক প্রিন্স, মওদুদুর রহমান শুভ, আশিকুজ্জামান, সার্জেন্ট দিপু, জাবেদুল ইসলাম জাবেদ, রনি ও শিশির কুমার হালদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১৮ ঘ.