ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিরোপা জয়ের আশ্বাস দিলেন না শহিদুর রহমান শান্টু। তবে আপাতত ফাইনালের লক্ষ্য ধরে এগিয়ে যাওয়ার ইচ্ছে তার। সেই গন্তব্যে পৌঁছানোর পরই কেবল শিরোপা নিয়ে ভাবতে চান। বুধবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এর বেশি কিছু বলেননি বাংলাদেশের কোচ।
তবে অধিনায়ক আমিনুল হক শিরোপা জয়ের চেয়ে কম কিছু ভাবতেই যেন নারাজ। সতীর্থদের ওপর এতটাই ভারসা যে শিরোপা জেতার ব্যাপারে কোনো সংশয়কে আশ্রয়ই দিতে চাননা মনে। ২০০৩ সালের সেই আনন্দঘন মুহূর্ত আরেকবার ফিরিয়ে আনতে চান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সে আশা পূরণের আত্মবিশ্বাস নিয়েই আমিনুল বললেন,"দেশের মাটিতে খেলা, একটু বাড়তি শ্রম দিয়ে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারবো। খেলোয়ড়রা সবাই প্রতিশ্র"তিবদ্ধ। আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছাব।"
তিনটি প্রস্তুতি ম্যাচ আর ১৯ দিনের প্রশিক্ষণ পেয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। আপাত দৃষ্টিতে প্রস্তুতিটা যথেষ্ট মনে না হলেও বাংলাদেশ লিগ এবং বিদায়ী কোচ এডসন সিলভা ডিডোর 'কন্ডিশনাল' প্রশিক্ষণ মিলিয়ে জাতীয় দল শক্ত ভিতের ওপরই দাঁড়িয়ে আছে বলে মনে করেন আমিনুল। তার মতে,"খেলোয়াড়দের শারীরিক সক্ষমতায় ঘটতি নেই। তাছাড়া আমরা তো খেলার মধ্যেই ছিলাম।"
পুরো বছর জুরেই কমবেশি অনুশীলন বা খেলার মধ্যে থাকতে হয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের। এ সময় কোচিং পরিচালক হিসেবে বর্তমান কোচ শান্টুও পরোক্ষভাবে দলের সঙ্গেই ছিলেন। খেলোয়াড়দের সামর্থ সম্পর্কে ভালোই জানা আছে তার। এখন সামর্থের চূড়ান্ত প্রয়োগে সাফল্য বয়ে আনার পালা। জানালেন 'বি' গ্র"পের প্রতিপক্ষদের বিপক্ষে রণকৌশল ঠিক করে ফেলেছেন,"আমার কিছু পরিকল্পনা আছে, মাঠেই তার প্রয়োগ করতে চাই। খেলোয়াড়রা বেঁধে দেয়া ছক অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবেই।"
'বি' গ্র"পে বাংলাদেশ ছাড়া বাকি তিন দল ভুটান, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। সামর্থের বিচারে কেউই খুব পিছিয়ে নেই। প্রতিপক্ষ দলগুলোকে তাই খাটো করে দেখছে না বাংলাদেশ। আমিনুলের কথায়,"উপমহাদেশের দলগুলোর মধ্যে পার্থক্য এখন অনেকটাই কমে এসেছে। ভুটানও ভালো ফুটবল খেলছে। জয়ের জন্য আমাদেরকে সেরাটাই খেলতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯১৭ ঘ.
bdnews24