২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চায়না ওপেনে শেষ আটে নাদাল

চোট সেরে কোর্টে ফিরেই শীর্ষ বাছাই রাফায়েল নাদাল চায়না ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। এছাড়া শেষ আটে জায়গা করে নিয়েছেন ক্রোয়েশিয়ার ইভান লুবিসিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

বেইজিং, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চোট সেরে কোর্টে ফিরেই শীর্ষ বাছাই রাফায়েল নাদাল চায়না ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। এছাড়া শেষ আটে জায়গা করে নিয়েছেন ক্রোয়েশিয়ার ইভান লুবিসিচ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জেমস ব্লেককে ৭-৫, ৬-৭ ও ৬-৩ গেমে হারিয়ে স্বরূপে ফেরার কিছুটা ইঙ্গিত রাখেন নাদাল। ওদিকে মেয়েদের বিভাগে তৃতীয় রাউন্ডে অবশেষে হার মেনেছেন বিশ্ব র‌্যাঙ্কিং-এর ২২৬ নম্বর খেলোয়াড় ঝাং শুয়াই। ৬-১ ও ৬-৪ গেমে হেরে যান তিনি ফরাসী ম্যারিয়ঁ বার্তোলির কাছে। চীনের নতুন সেনসেশন ঝাং শুয়াই-ই র‌্যাঙ্কিংয়ে মেয়েদের সাবেক বিশ্ব সেরা দিনারা সাফিনাকে দ্বিতীয় রাউন্ডে বিদায় করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১১০ ঘ.