২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স ও শেখ রাসেলের জয়

ব্রাদার্স ইউনিয়নকে জিততে অনেক লড়াই করতে হলেও শেখ রাসেল জিতেছে সহজে। চট্টগ্রামে ব্রাদার্স ২-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ১২ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল ৩-১ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 03:24 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ব্রাদার্স ইউনিয়নকে জিততে অনেক লড়াই করতে হলেও শেখ রাসেল জিতেছে সহজে। চট্টগ্রামে ব্রাদার্স ২-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ১২ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল ৩-১ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বি. লিগের দ্বিতীয় লেগে হেনরির দুই গোলে জিতেছে ব্রাদার্স। ২ মিনিটের মাথায় এই আফ্রিকানের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ২৩ মিনিটে মিঠুনের গোলে ম্যাচে ফেরে চট্টগ্রাম আবাহনী। ৪২ মিনিটে ওই হেনরির গোলে ব্রাদার্স আবার এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। খুলনায় অবশ্য গোলের দেখা পেতে শেখ রাসেলকে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৬৪ মিনিটে প্রথম গোল পায় তারা আলফাজের পেনাল্টি-কিক থেকে। মিনিট তিনেক পরে মনোয়ারের গোলে তারা ২-০ তে এগিয়ে যায়। ৮১ মিনিটে খুলনা আবাহনী একটি গোল ফিরিয়ে দিলেও ৮৪ মিনিটে তৃতীয় গোল হজম করে। গোলটি করেছেন বুলবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৫ঘ.