২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপ থেকে ব্রাদার্সের বিদায়

আগেরদিন গাজীপুরের খবর মুক্তিযোদ্ধাকে আনন্দে ভাসিয়েছিল। রোববার সেরকম এক খবরই কাল হয়েছে ব্রাদার্সের। ওখান থেকে আসা বিকেএসপির জয়ের খবরটা তাদের প্রয়োজন নামিয়ে আনে ড্র'তে। কিন্তু ড্রয়ের লক্ষ্যে খেলতে নেমে শেখ রাসেলের কাছে ১-০ গোলে হেরে ফেডারেশন কাপের গ্র"প পর্ব থেকেই বিদায় নিয়েছে তিন বছর আগের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আগেরদিন গাজীপুরের খবর মুক্তিযোদ্ধাকে আনন্দে ভাসিয়েছিল। রোববার সেরকম এক খবরই কাল হয়েছে ব্রাদার্সের। ওখান থেকে আসা বিকেএসপির জয়ের খবরটা তাদের প্রয়োজন নামিয়ে আনে ড্র'তে। কিন্তু ড্রয়ের লক্ষ্যে খেলতে নেমে শেখ রাসেলের কাছে ১-০ গোলে হেরে ফেডারেশন কাপের গ্র"প পর্ব থেকেই বিদায় নিয়েছে তিন বছর আগের চ্যাম্পিয়নরা। ব্রাদার্সকে বিদায় করে ৬ পয়েন্ট নিয়ে "সি" গ্র"পে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল। ৭ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি, যারা রোববার গাজীপুরে ২-১ গোলে হারিয়েছে ভিক্টোরিয়াকে। আর বিকেএসপির জয়ের এই সুখবরটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে নামার আগেই পেয়ে যায় ব্রাদার্স। সুখবর এ কারণে কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের জয়ের পরিবর্তে ন্যূনতম ড্র হলেই চলে। অন্যদিকে প্রতিপক্ষ শেখ রাসেলকে জিততেই হবে। কিন্তু ব্রাদার্স এই সহজ কাজটাও করতে পারেনি। আপাতভাবে মনে হয়েছিল বিকেএসপি জিতে ব্রাদার্সের কোয়ার্টার ফাইনালে ওঠা সহজ করে দিয়েছে। কিন্তু এই সহজ পথে হাঁটতে গিয়েই তারা বিদায় নিয়েছে ফেডারেশন কাপ থেকে। ওই ড্রয়ের নেশায় তাদের গোলক্ষুধা মরে গিয়েছিল। প্রথমার্ধে তারা নিজেদের স্বাভাবিক খেলা ভুলে রক্ষণে ব্যস্ত হয়ে পড়ে। গোল না খেয়ে কোনোরকমে ৯০ মিনিট পার দিলেই তো হয়! এই করে প্রথমার্ধ সামাল দেওয়া গেলেও দ্বিতীয়ার্ধে ঘটে বিপত্তি। ৫২ মিনিটের মাথায় গোল খেয়ে বসে তারা এবং তারপর থেকে তাদের কাছে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠে সময় এবং গোলের জন্য লড়াই। ৫২ মিনিটে অসাধারণ এক ফ্রিকিকে সাঈদ গোলটি উপহার দিয়েছেন শেখ রাসেলকে। ডি বক্সের বাইরে থেকে নেওয়া এই মরোক্কানের শটটি এমন বাঁক নেয় যে কয়েকজন ডিফেন্ডার লাফিয়েও তার নাগাল পাননি, নাগাল পাননি ব্রাদার্স গোলরক্ষক জিয়াউর রহমানও। ওই গোলের পর থেকে ব্রাদার্স আক্রমণমুখো হয়েও গোলের সন্ধান পায়নি। ৭৪ মিনিটে মঞ্জুর ক্রসে মুক্তিযোদ্ধার গোলমুখে দাঁড়ানো ফরহাদ মাথা ছোঁয়াতে পারলে হয়তো কিছু একটা হতো। আর ৮০ মিনিটে ডানদিক থেকে জাহিদের ক্রসে মিশুর চমৎকার ভলিটি অবিশ্বাস্য দক্ষতায় মুক্তিযোদ্ধা গোলরক্ষক টিটু গ্রি"পে নিয়ে নেন ! এভাবেই মুক্তিযোদ্ধার প্রতিরোধের মুখে পড়ে একসময় শেষ বাঁশি বেজে উঠে এবং সর্বশেষ ফেডারেশন কাপ (২০০৫ সালে) চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হয়। আর গ্র"প রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা শেখ রাসেল আগামী ২৭ আগস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে। ওদিকে গাজীপুরে গ্র"পের অন্য ম্যাচে বিকেএসপি ২-১ গোলে ভিক্টোরিয়াকে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিকেএসপির পক্ষে দুটো গোলই করেছেন সবুজ। ভিক্টোরিয়ার গোলদাতা রিপন। ২৮ আগস্ট শেষ কোয়ার্টার ফাইনালে বিকেএসপি খেলবে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.