২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে জাতীয় মহিলা হ্যান্ডবল

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী সোমবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে এক্সিম ব্যাংক ১৯-তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী সোমবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে এক্সিম ব্যাংক ১৯-তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। জাতীয় মহিলা হ্যান্ডবলের চূড়ান্তপর্বে ১১টি ক্রীড়া সংস্থা চারটি গ্র"পে ভাগ হয়ে খেলবে। তারপর চার গ্র"প চ্যাম্পিয়ন খেলবে সেমিফাইনালে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল ফজল বুলবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১০০ঘ.