২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির কোচ হিসেবে ফিরে এলেন লিপ্পি, ডোনাডোনি বরখাস্ত

ইতালির কোচ রবার্তো ডোনাডোনি বরখাস্ত হয়েছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর থেকেই তার বিদায়ের খবর ভাসছিল মিডিয়ায়, শেষপর্যন্ত বৃহস্পতিবার ইতালিয়ান ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ডোনাডোনি আর জাতীয় দলের কোচ নন। আর তার জায়গায় ফিরে এসেছেন ইতালিকে গত বিশ্বকাপ জেতানো মার্সেলো লিপ্পি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 05:16 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

রোম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালির কোচ রবার্তো ডোনাডোনি বরখাস্ত হয়েছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর থেকেই তার বিদায়ের খবর ভাসছিল মিডিয়ায়, শেষপর্যন্ত বৃহস্পতিবার ইতালিয়ান ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ডোনাডোনি আর জাতীয় দলের কোচ নন। আর তার জায়গায় ফিরে এসেছেন ইতালিকে গত বিশ্বকাপ জেতানো মার্সেলো লিপ্পি। ''গত দুই বছর এবং ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির পারফরম্যান্স মূল্যায়নের জন্য ডোনাডোনির সঙ্গে একটা সভায় বসেছিলেন ফেডারেশন সভাপতি। তিনি ডোনাডোনিকে তার গত দুই বছরের পরিশ্রম এবং পেশাদারি মানসিকতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং একইসঙ্গে তাকে নিশ্চিত করা হয়েছে যে তার চুক্তির এখানেই সমাপ্তি।''-- ইতালিয়ান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে ডোনাডোনির বরখাস্তের খবরটা দেয়া হয়েছে এভাবে। ১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপে ইতালির প্রতিনিধিত্ব করা ডোনাডোনি ইতালি দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন দুই বছর আগে, ২০০৬ বিশ্বকাপের ঠিক পর। তার আগে ২০০৬ বিশ্বকাপে ইতালি চ্যাম্পিয়ন হয় মার্সেলো লিপ্পির ক্ষুরধার ফুটবল-বুদ্ধির সার্থক প্রয়োগ ঘটিয়ে। সেই লিপ্পিকেই আবার তাই ফিরিয়ে আনা হয়েছে ২০১০ বিশ্বকাপের জন্য দলকে তৈরি করতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২৩১৫ঘ.