ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মনোনয়নপত্র প্রত্যাহার শেষে দুটো প্যানেলই স্পষ্ট হয়ে গেছে। তাতে বড় ঘটনা হচ্ছে বর্তমান কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সহ-সভাপতি পদে নির্বাচন করছেন না। নেমে এসেছেন সাধারণ সদস্য পদে।
সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিনের প্যানেলের পাঁচ সহ-সভাপতি প্রার্থী হচ্ছেন মনির আহমেদ (সিনির সহ-সভাপতি), আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আব্দুর রহিম, মঞ্জুর হোসেন মালু ও গোলাম রসুল মোল্লা। এছড়া ১৫ সদস্য পদের ৮ জন হলেন ঢাকার ক্লাবগুলোর এবং বাকি ৭ জন জেলা ও বিভাগের ক্রীড়া সংগঠক।
অপরপক্ষ মানে আমিন আহমেদ চৌধুরীর প্যানেলের পাঁচ সহ-সভাপতি পদে নির্বাচন করছেন সালাম মুর্শেদী (সিনির সহ- সভাপতি), কাজী নাবিল আহমেদ, বাদল রায়, নুরুল আলম চৌধুরী ও শওকত আলী খান জাহাঙ্গীর। সহ-সভাপতি পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আনোয়ারুল হোসেন উজ্জ্বল। এছড়া ১৫ সদস্য পদের জন্য তাদের ১৬ জন নির্বাচন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৫০ঘ.
bdnews24