২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্নাকে নিয়ে বই 'কিং ব্যাক মোনেম মুন্না'

কিংবদন্তী ফুটবলার মোনেম মুন্নাকে নিয়ে স্মারকগ্রন্থ 'কিং ব্যাক মোনেম মুন্না' একুশে বইমেলায় এসেছে বুধবার। বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ইমরুল কবীর সুমনের সম্পাদনায় বইটি প্রকাশ করেছেন আফরোজা সোমা। পরিবেশকের দায়িত্বে আছে অন্যপ্রকাশ। ৩২০ পৃষ্ঠার বইটির দাম ৪০০টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কিংবদন্তী ফুটবলার মোনেম মুন্নাকে নিয়ে স্মারকগ্রন্থ 'কিং ব্যাক মোনেম মুন্না' একুশে বইমেলায় এসেছে বুধবার। বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ইমরুল কবীর সুমনের সম্পাদনায় বইটি প্রকাশ করেছেন আফরোজা সোমা। পরিবেশকের দায়িত্বে আছে অন্যপ্রকাশ। ৩২০ পৃষ্ঠার বইটির দাম ৪০০টাকা। বইটিতে দেশের প্রতিষ্ঠিত সাবেক ও বর্তমান খেলোয়াড়, রাজনীতিবিদ এবং মুন্না ভক্তরা লিখেছেন বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারটিকে নিয়ে। লেখার পাশাপাশি এই তারকা ফুটবলারের বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনের দুর্লভ কিছু ছবিও স্থান পেয়েছে বইটিতে। কিডনি রোগে আক্রান্ত হয়ে ২০০৫ সালে অকালে মৃত্যুবরণ করেন মোনেম মুন্না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৪৫ঘ.