২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে পৌঁেছছে পশ্চিবঙ্গ দল

উষ্ণ অভ্যর্থনা দিয়ে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিকস দলকে বরণ করে নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আগামী ২২ ফেব্রয়ারি থেকে অনুষ্ঠেয় দ্বিতীয় ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে অংশ নিতেই তারা বাংলাদেশে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- উষ্ণ অভ্যর্থনা দিয়ে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিকস দলকে বরণ করে নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আগামী ২২ ফেব্রয়ারি থেকে অনুষ্ঠেয় দ্বিতীয় ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে অংশ নিতেই তারা বাংলাদেশে এসেছে। সকালে বেনাপোল সীমান্তে অতিথিদের বরণ করে নেন বিওএ-এর উপ মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন। তাদের আগমন উপলক্ষে যশোরের ঝুমঝুমপুরে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে দুপুরের খাবার খেয়ে ২৩১ সদস্যের অতিথি দলকে নিয়ে বিওএ কর্মকর্তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে প্রায় প্রতিটি জেলায় স্থানীয় সংগঠকরা অভ্যর্থনা জানান অথিতিদের। এই বাংলার আন্তরিকতায় ভীষণ মুগ্ধ পশ্চিমবঙ্গ দলের ডেপুটি শেফ দ্য মিশন কমল বাবু বলেছেন, "পথে পথে এত আয়োজন দেখে সত্যিই আমি মুগ্ধ। এরকম আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনা আমরা ভুলতে পারবো না।" এদিকে ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হবে এই গেমস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২১০ঘ.