২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব এবার খেলবেন দাবা অলিম্পিয়াডে

অপরাজিত থেকেই রাজীব দ্বাদশ ব্যাভারিয়ান ওপেন আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়নশিপ শেষ করেছেন। বাংলাদেশের সবচেয়ে কম বয়সী এই গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফ্রেঞ্চ গ্র্যান্ডমাস্টার এডোয়ার্ড রোমেইনের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অপরাজিত থেকেই রাজীব দ্বাদশ ব্যাভারিয়ান ওপেন আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়নশিপ শেষ করেছেন। বাংলাদেশের সবচেয়ে কম বয়সী এই গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফ্রেঞ্চ গ্র্যান্ডমাস্টার এডোয়ার্ড রোমেইনের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। রোববার শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হারিয়েছেন জার্মানির পিরট ডিয়েটারকে। ৫ টা জয় ও চারটা ড্র থেকে তিনি মোট ৭ পয়েন্ট পেয়েছেন। টুর্নমেন্ট শেষ হলেও তিনি ফিরছেন না ৩৮-তম দাবা অলিম্পিয়াডে অংশ নেবেন বলে। জার্মানির ড্রেসডেনে অনুষ্ঠেয় অলিম্পিয়াডে বাংলাদেশ দল ১৫ সদস্যের দল পাঠাচ্ছে। সোমবার সকালে রওনা হবে ১২ সদস্যের দল। তাতে আছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিবসহ ৯ জন দাবাড়