২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোলে পিছিয়ে পড়েও ড্র করেছে উরুগুয়ে

বলিভিয়ার রাজধানী লাপাজের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উঁঁচুতে। এত ওপরে অবস্থানের কারণে সেখানে সফরে যাওয়া দলগুলোকে সবসময়ই সমস্যার মধ্যে পড়তে হয়। মঙ্গলবার উরুগুয়ে ০-২ গোলে পিছিয়ে পড়ে আরো বেশি সমস্যায় পড়েছিল বলিভিয়ার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

লাপাজ, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বলিভিয়ার রাজধানী লাপাজের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উঁঁচুতে। এত ওপরে অবস্থানের কারণে সেখানে সফরে যাওয়া দলগুলোকে সবসময়ই সমস্যার মধ্যে পড়তে হয়। মঙ্গলবার উরুগুয়ে ০-২ গোলে পিছিয়ে পড়ে আরো বেশি সমস্যায় পড়েছিল বলিভিয়ার বিপক্ষে। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা ২-২ গোলে ড্র করেছে উরুগুইয়ানরা। শুধু উচ্চতাই নয়, এই ম্যাচে দল গড়া নিয়েও সমস্যায় পড়েছিল বিশ্বকাপে দু বারের চ্যাম্পিয়নরা। ইনজুরি ও সাসপেনশনের কারণে শনিবার আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরে যাওয়া ম্যাচে ৭টি পরিবর্তন করে প্রথম একাদশ সাজিয়েছিল তারা। প্রায় নতুন চেহারার দল নিয়ে প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে পড়ে উরুগুয়ে। ১৫ ও ৪২ মিনিটে বলিভিয়ার দুটো গোলই করেছেন মার্সেলো মার্টিনস। তবে উরুগুয়ে হাল ছেড়ে দেয়নি। বিরতির পর স্বাগতিকদের ওপরে আক্রমণের বন্যা বইয়ে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। ৬৪ মিনিটে কার্লোস বুয়েনো এবং ৮৯ মিনিটে বদলি সেবাস্টিয়ান আব্রিউ গোল করে মূল্যবান একটি পয়েন্ট এনে দিয়েছেন দলকে। এই ড্রয়ের ফলে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত উরুগুয়ের অবস্থান চতুর্থ। সমান ম্যাচ খেলে ৯ পয়েন্ট সংগ্রহ করা বলিভিয়া আছে অষ্টম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫ঘ.