ঢাকা, ১০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার ঐতিহ্যবাহী মারদেকা কাপে অপেক্ষাকৃত কঠিন গ্র"পে পড়েছে বাংলাদেশ। 'বি' গ্র"পে বাংলাদেশের তিন প্রতিপক্ষ মিয়ানমার, ভিয়েতনাম ও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মোজাম্বিক।
১৬ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে মোজাম্বিকের বিপক্ষে। ১৮ তারিখ মিয়ানমার এবং ২০ অক্টোবর শেষ গ্র"প ম্যাচে তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম। অন্য গ্র"পের চারটি দল স্বাগতিক মালয়েশিয়া, নেপাল, আফগানিস্তান ও সিয়েরা লিওন। দুটো সেমিফাইনালই ২৩ এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.
bdnews24