২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা, এফএ কাপে জেরার্ডের হ্যাটট্রিক

সপ্তাহখানেক আগে গোল করেছিলেন থিয়েরি অঁরি। আর সে গোলেই তরীপার হয়েছে বার্সেলোনা! মঙ্গলবার স্প্যানিশ কিংস কাপের চূড়ান্ত পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। আর প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে অঁরির করা অ্যাওয়ে গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। অ্যানফিল্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে স্টিভেন জেরার্ডের হ্যাটট্রিকে লুটন টাউনকে ৫-০ গোলে হারিয়েছে লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

বার্সেলোনা/মিলান/লন্ডন, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সপ্তাহখানেক আগে গোল করেছিলেন থিয়েরি অঁরি। আর সে গোলেই তরীপার হয়েছে বার্সেলোনা! মঙ্গলবার স্প্যানিশ কিংস কাপের চূড়ান্ত পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। আর প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে অঁরির করা অ্যাওয়ে গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। অ্যানফিল্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে স্টিভেন জেরার্ডের হ্যাটট্রিকে লুটন টাউনকে ৫-০ গোলে হারিয়েছে লিভারপুল। একইদিন তুরিনে এম্পোলিকে ৫-৩ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জুভেন্টাস। প্রথম লেগে ২-১ গোলে হারলেও অ্যাগ্রিগেটে ফলাফল পক্ষে গেছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৪৫ঘ.