ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আগের জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির বিলুপ্তির পর এবার ৫ জনের নির্বাচক কমটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রোববার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালুই এ খবর দিয়েছেন।
এই কমিটিতে আছেন সাবেক দুই ফুটবলার জহুরুল হক ও বশীর আহমেদ, বাফুফের চিফ অপারেটিং অফিসার কর্নেল (অব.) ওবায়েদুল্লাহ খান ও বিকেএসপির পরিচালক ফারুকুল ইসলাম। তারাই কোচের সঙ্গে আলাপ করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। তবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালু বলেছেন, "কোচ প্রথমে কিছু খেলোয়াড় নির্বাচন করে প্রশিক্ষণ ক্যাম্প চালিয়ে যাবেন। সেই ক্যাম্প ও প্র্যাকটিস ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে নির্বাচক কমিটি চূড়ান্ত দল নির্বাচন করবে। তাতে কোচের মতও নেবেন কমিটির সদস্যরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24