[ খেলা ] এসি মিলান ও রিয়াল মাদ্রিদের শুভ সূচনা বিপন্ন হয়ে পড়েছে জার্ড মুলারের রেকর্ড। ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে ৬২ গোলের অনন্য কৃতিত্ব এই জার্মান গ্রেটের। কিন্তু এবার তার ঘাড়ে শ্বাস ফেলতে শুরু করেছেন দুজন। ফিলিপ্পো ইনজাগি ও আন্দ্রেই শেভচেঙ্কো। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের খেলায় দুজনেই গোল সংখ্যা ষাটে নিয়ে গেছেন। ইনজাগির লক্ষ্যভেদে সান সিরোতে বেনফিকার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে মিলান। অন্যদিকে শেভচেঙ্কো মান বাঁচিয়েছেন দলের। রজেনবার্গ ট্রন্ডহেইমের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। কাছাকাছি আছেন রাউলও। ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে নিজের ৫৯তম গোলটি করেছেন রাউল। এছাড়া এফসি পোর্তোর বিপক্ষে ১০জন নিয়ে খেলেও ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১০:২০, ১৯ সেপ্টেম্বর ২০০৭ | আপডেট: ১৪:৪৬, ২৬ এপ্রিল ২০২২ লন্ডন, ১৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24