বিশ্বকাপ ফাইনাল হলে এই ম্যাচেও টাইব্রেকার লাগত। কারণ এক বছর আগের সেই স্মরণীয় ফাইনালের মতো শনিবারের ফ্রান্স-ইতালি ম্যাচও শেষ হয়েছে অমীমাংসিতভাবে। ফাইনাল ড্র হয়েছিল ১-১ গোলে, কিন্তু শনিবার গোলেরই দেখা পায়নি কেউ। সানসিরোতে ইউরো ২০০৮-এর বাছাইপর্বের ম্যাচে গোলশুন্য ড্র করেছে দু'দল। অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের যৌথ আয়োজনে বসতে যাওয়া এই আসরের চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াইয়ে শনিবার সহজ জয় পেয়েছে ইংল্যান্ড এবং জার্মানি। ইংল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে ইসরায়েলকে, জার্মানি জিতেছে ওয়েলসের বিপক্ষে। অন্যদিকে বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। দিনের অঘটন বলতে আইসল্যান্ডের সঙ্গে স্পেনের ১-১ গোলের ড্র, যদিও স্পেনকে একটা উল্লেখযোগ্য সময় খেলতে হয়েছে ১০ জনকে নিয়ে। মাল্টার তুরস্কের কাছ থেকে পয়েন্ট নিয়ে যাওয়াও অঘটনের পর্যায়েই পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
09 Sep 2007, 11:36 AM
Updated :
26 Apr 2022, 02:44 PM
লন্ডন, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)