২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচটি ড্র করেছে বাফুফে মহিলা একাদশ

উড়িষ্যা মহিলা দলের সঙ্গে শেষ ম্যাচটি ড্র করেছে বাফুফে মহিলা একাদশ। চট্টগ্রাম ও নারায়নগঞ্জে টানা দু ম্যাচ হারার পর সোমবার ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাফুফে একাদশ ১-১ গোলে ড্র করেছে উড়িষ্যা মহিলা দলের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উড়িষ্যা মহিলা দলের সঙ্গে শেষ ম্যাচটি ড্র করেছে বাফুফে মহিলা একাদশ। চট্টগ্রাম ও নারায়নগঞ্জে টানা দু ম্যাচ হারার পর সোমবার ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাফুফে একাদশ ১-১ গোলে ড্র করেছে উড়িষ্যা মহিলা দলের সঙ্গে। ম্যাচের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। প্রথমার্ধে অতিথি দলের আধিপত্য থাকলেও কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে গিয়ে দুপক্ষই ক্লান্ত হয়ে পড়ে এবং কারো সুস্পষ্ট আধিপত্য ছিল না। কিন্তু ৫৮ মিনিটে উড়িষ্যা দল এগিয়ে যায় সুখুমতির গোলে। পরের মিনিটেই সুখী সেই গোল শোধ করে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন বাফুফে একাদশকে। এই ম্যাচ দিয়েই শেষ হয়েছে উড়িষ্যা দলের বাংলাদেশ সফর। যেখানে তিন ম্যাচের মধ্যে দুটো জিতে এবং একটি ড্র করে তারা মঙ্গলবার দেশে ফিরে যাচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০২০ঘ.