২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে থামিয়ে দেয়ার স্বপ্ন নাঈমুদ্দিনের বাংলাদেশের

সিরিয়ার কাছে প্রথম ম্যাচে বাংলাদেশের ভরাডুবি হয়নি। ০-২ গোলের হারকে সৈয়দ নাঈমুদ্দিন "আত্মবিশ্বাসী শুরু" মনে করছেন বলেই সোমবার বাংলাদেশ-ভারত লড়াইকে ঘিরে এখনো আকর্ষণের আবহ বজায় আছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দৃষ্টিকোণ থেকে ম্যাচটা শেষপর্যন্ত কতোটা আকর্ষণীয় হয় তা দেখতে ওই দিন সন্ধ্যা ৭ টায় জি স্পোর্টসের পর্দায় চোখ রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 09:50 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সিরিয়ার কাছে প্রথম ম্যাচে বাংলাদেশের ভরাডুবি হয়নি। ০-২ গোলের হারকে সৈয়দ নাঈমুদ্দিন "আত্মবিশ্বাসী শুরু" মনে করছেন বলেই সোমবার বাংলাদেশ-ভারত লড়াইকে ঘিরে এখনো আকর্ষণের আবহ বজায় আছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দৃষ্টিকোণ থেকে ম্যাচটা শেষপর্যন্ত কতোটা আকর্ষণীয় হয় তা দেখতে ওই দিন সন্ধ্যা ৭ টায় জি স্পোর্টসের পর্দায় চোখ রাখতে হবে। ত্রয়োদশ নেহেরু কাপে যাওয়ার সময় বাংলাদেশের অধিনায়ক নজরুল ইসলাম ভারতকে হারানোর স্বপ্নের কথা বলে গিয়েছিলেন। সেটা অবশ্য নতুন কিছু নয়, উপমহাদেশের দুই পরাশক্তির শক্তির চিরায়ত ব্যবধান এমনই ঊনিশ-বিশ যা দুপক্ষকেই স্বপ্ন দেখায়। স্বপ্নের রসদ হচ্ছে, মারদেকার তুলনায় নেহেরু কাপগামী বাংলাদেশ শক্তিশালী। গত ৬ মাস খেলার মধ্যেই ছিলেন ফুটবলাররা। সঙ্গে আছে তাদের মনোবল যাতে মুগ্ধ বাংলাদেশের নতুন ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন। যদিও প্রস্তুতির সময়াভাব ও প্র্যাকটিস ম্যাচ খেলতে না পারার একটা আক্ষেপ রয়ে গেছে তার। কিন্তু বাফুফে কর্মকর্তাদের বিশ্বাস, এই কোচই হতে পারেন ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বড় অস্ত্র। ভারতীয় দলের প্রায় সব খেলোয়াড় তার সাবেক ছাত্র। তাদের শক্তি ও দূর্বলতার জায়গাগুলো তার ভালমতোই জানা আছে। ভারতে কোচিংয়ের সর্বোচ্চ সম্মান দ্রোণাচার্য খেতাব পাওয়া সৈয়দ নাঈমুদ্দিনের কাছেও এই ম্যাচটি একেবারে অন্যরকম এক উপলব্ধি। "ক্যারিয়ারে এরকম অবস্থায় কখনো পড়িনি। নিজের দেশের বিপক্ষে লড়তে হবে-ব্যাপারটাকে আমি পেশাদারী দৃষ্টিতে দেখছি। আর সবাইকে বলবো খেলোয়াড়ী দৃষ্টিকোণ থেকেই পুরো ব্যাপারটা বিবেচনার জন্য"-দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে তিনি জানিয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে। তিনি পেশাদার এবং নিজের মধ্যে আছে মান-অপমানের জ্বালা, এই বিবেচনায় তার মধ্যে অন্যরকম একটি চ্যালেঞ্জও কাজ করতে পারে এই ম্যাচে। নাঈমুদ্দিনের কোচিংয়ে ভারত ২০০৫ সালে সর্বশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছিল করাচিতে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে। তার কিছুদিন পরেই দলের মধ্যে নানামুখী কোন্দলের বলি হয়ে চাকরি ছাড়তে হয় এই কোচকে। সুতরাং এটাই পাল্টা জবাব দেওয়ার মোক্ষম সময়। যদিও যাবতীয় পরিসংখ্যান থাকবে বাংলাদেশের বিপক্ষে। এ পর্যন্ত ভারতের বিপক্ষে ২১টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশর জয় মাত্র ৩টি। আর ভারত জিতেছে ১০টি এবং ড্র হয়েছে বাকি ৮টি ম্যাচ। তাছাড়া ভারতের মটিতে কখনো স্বাগতিকদের হারাতে পারেনি বাংলাদেশ ; ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই জিতেছে ভারত এবং একটি ড্র হয়েছে। এসবে চোখ বোলালে বাংলাদেশের স্বপ্ন খানিকটা ফিকে হয়ে যায়। আবার ভারতীয় মিডিয়া বলছে, এটা চিরায়ত ভারত নয়। এতদিন বাংলাদেশের সঙ্গে যাদের শক্তির হেরফের ছিল সামান্য গত এক বছরে সেই দূরত্ব বাড়িয়ে নিয়েছে তারা অনেকটা। এটা বব হটনের ভারত, এই বৃটিশ কোচের অধীনে গুণগত মান বাড়িয়ে তারা ক্রমশ উপরের দিকে উঠছে। স